আম দেওয়ার কথা বলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১৮ এপ্রিল ২০২৬, ০১:৩০ PM
অভিযুক্ত কিশোর। শনিবার সকালে পাবনার চাটমোহর থানায়

অভিযুক্ত কিশোর। শনিবার সকালে পাবনার চাটমোহর থানায় © টিডিসি

পাবনার চাটমোহরে আম পেড়ে দেওয়ার কথা বলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোর ছাত্রের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় শিশুটির বাবা বাদী হয়ে মমলা করেছেন। পরে ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুটি একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। আর অভিযুক্ত কিশোর স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ওই শিশুটি বাড়ির পাশে একাই খেলাধুলা করছিল। এ সময় ওই কিশোর শিশুটিকে আম পেড়ে দেওয়ার কথা বলে বাড়ির অদূরে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার করলে এলাকার লোকজন ছুটে আসায় পালিয়ে যায় অভিযুক্ত কিশোর।

পরে ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

ভুক্তভোগী শিশুটি বাবা বলেন, ‘আমরা কোন সমাজে বাস করছি যেখানে শিশুও নিরাপদ নয়! বাবা হয়ে মেয়ের এমন অবস্থা মেনে নিতে পারছি না। যে আমার মেয়ের এই অবস্থা করেছে তার ফাঁসি চাই।’

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কানিজ ফাতেমা বলেন, ‘শিশুটির গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি জামা কাপড় ও গোপনাঙ্গে কিছু স্পাম এর আলামত পাওয়া গেছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেছেন।

তিনি আরও জানান, অভিযুক্তকে রাতেই অভিযান চালিয়ে আটক করা হয়। মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্তকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১৩ জুলাই ২০২৬
অতিবৃষ্টিতে ছাতা মাথায় অর্ধবার্ষিক পরীক্ষা দিলেন শিক্ষার্থী…
  • ১৩ জুলাই ২০২৬
টকশো ছাড়ার ঘোষণা গোলাম মাওলা রনির
  • ১৩ জুলাই ২০২৬
সেমিফাইনালে উঠেই বড় সুখবর পেলেন আলভারেজ
  • ১৩ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু ২৩ …
  • ১৩ জুলাই ২০২৬
ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণে কাজে আসতে পারে এই ৩ পাতা
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence