দলবদ্ধ ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে, নিরাপত্তাহীনতায় ভিকটিমের পরিবার

১১ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ PM
সংবাদ সম্মেলনে ধর্ষণের শিকার ছাত্রীর পরিবার

সংবাদ সম্মেলনে ধর্ষণের শিকার ছাত্রীর পরিবার © টিডিসি

ময়মনসিংহের গফরগাঁওয়ে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামিরা এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছে—এমন অভিযোগে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভিকটিমের পরিবার। মামলার পর থেকে আসামিদের পক্ষ থেকে অব্যাহত হুমকি ও চাপের মুখে পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভিকটিমের বড় বোন অভিযোগ করে বলেন, ‘গত বছরের ২১ ডিসেম্বর পাগলা থানার ডুবাইল এলাকায় যুবদল নেতা মোশাররফ হোসেন মানিকের নেতৃত্বে তার বোন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। ঘটনার পরপরই থানায় মামলা করতে গেলে থানার পুলিশ অভিযোগ নিতে অস্বীকৃতি জানায়। পরে বাধ্য হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হলে গত ৭ মার্চ পাগলা থানায় মামলাটি রুজু হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর পুলিশ প্রধান আসামিকে গ্রেপ্তার করলেও অন্য আসামিরা এখনো প্রকাশ্যে রয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ‘গ্রেপ্তারের পর থেকেই বাকি আসামি ও তাদের সহযোগীরা মামলা তুলে নিতে ভিকটিমের পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে। তাদের বাড়ি থেকে বের হতে বাধা দেওয়া হচ্ছে, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সংবাদ সম্মেলন করতে ভিকটিম পরিবারকে রাতের আঁধারে গোপনে ময়মনসিংহে আসতে হয়েছে।’

এদিকে আসামিদের হুমকির কারণে ধর্ষণের শিকার কিশোরীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। চলতি বছর তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও নিরাপত্তাহীনতার কারণে তা এখন অনিশ্চিত।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ভিকটিম পরিবারকে হুমকি দেওয়ার বিষয়টি পুলিশ অবগত আছে, তবে পলাতক আসামিদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ আসামিদের খুঁজে পাচ্ছে না।

উল্লেখ্য, মামলার প্রধান আসামি মোশাররফ হোসেন মানিক গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ ইসহাকের ভাতিজা এবং পাগলা থানা বিএনপির সাবেক সদস্য শেখ মোহাম্মদ ইসমতের ছেলে।

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬