বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক

১৯ এপ্রিল ২০২৬, ১০:২১ PM , আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৯ PM
কল চুরি করে পালানোর সময় হাতেনাতে আটক হয়েছেন এক যুবক

কল চুরি করে পালানোর সময় হাতেনাতে আটক হয়েছেন এক যুবক © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুদিন ধরে চলা পানির কল চুরির রহস্যের জট খুলেছে। কলা ভবনের একটি ওয়াশরুম থেকে কল চুরি করে পালানোর সময় হাতেনাতে আটক হয়েছেন এক যুবক।

রবিবার (১৯ এপ্রিল) কলা ভবনের ৮ম তলায় ইতিহাস বিভাগের ওয়াশরুমের বেসিনের কল খুলে নিয়ে যাওয়ার সময় সালমান রাফি নামে ওই যুবককে হাতেনাতে আটক করেন ইতিহাস বিভাগের প্রভাষক জিল্লাল হোসাইন। এ সময় তার কাছ থেকে চুরিকৃত পানির কল, কল খোলার বিভিন্ন যন্ত্রাংশ, একটি ব্যাগ এবং কিছু কাগজপত্র উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে কলা ভবনের বিভিন্ন বিভাগ থেকে ওয়াশরুমের বেসিনের পানির কল হারিয়ে যাওয়ার ঘটনা ঘটছিল। এরই ধারাবাহিকতায় আজকের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে হাতেনাতে ধরা সম্ভব হয়। এর আগেও বিদ্রোহী হলের বিভিন্ন ফ্লোরে এবং সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে বারবার পানির কল চুরির ঘটনা ঘটেছে। আটককৃত যুবককে পরবর্তীতে আইনগত ব্যবস্থার জন্য থানায় সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় আটককৃত যুবক চুরির ঘটনাটি স্বীকার করে জানায়, রাতুল নামের এক ব্যক্তি তাকে কাজ দেয়ার কথা বলে বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসেছে। এই ব্যাগ এবং কাগজপত্র সবই রাতুলের। সে ভুল করে চুরি করে ফেলছে। তবে আটককৃত ব্যক্তির দেওয়া রাতুলের নম্বরে যোগাযোগ করলে ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। 

ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসাইন জানান, আমি পরীক্ষার গার্ড দিচ্ছিলাম এই মুহূর্তে দেখি এক অপরিচিত যুবক আমাদের ডিপার্টমেন্টের ওয়াশরুম যাচ্ছে। এরপর যুবক ওয়াশরুম থেকে বের হওয়ার সাথে সাথে আমি ওয়াশরুমে গিয়ে দেখি ওয়াশরুমের বেসিনের একটা কল নেই। আমি দৌঁড়ে নিচে যাই এবং হাতেনাতে বেসিনের পানির কলসহ যুবককে আটক করি।

এ বিষয়ে ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান এবং সহকারী প্রক্টর ড. মুহাম্মদ শামসুজ্জামান বলেন, পানির কল চুরির পর ঐ ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে ইতিহাস বিভাগে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে চুরির বিষয়টি স্বীকার করেছে। পরবর্তী ব্যবস্থার জন্য তাকে ত্রিশাল থানায় সোপর্দ করা হয়েছে।

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9