রিমান্ড নামঞ্জুর করে কন্টেন্ট ক্রিয়েটর নাসিমকে কারাগারে পাঠালেন আদালত

১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ PM
ডিবির হাতে গ্রেপ্তার হওয়া হাসান নাসিম

ডিবির হাতে গ্রেপ্তার হওয়া হাসান নাসিম © সংগৃহীত

জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও ব্ল্যাকমেইল করার অভিযোগে গ্রেপ্তার হওয়া কন্টেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিমের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (১৮ এপ্রিল) রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক মো. রায়হানুর রহমান ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন এবং নেপথ্যের কুশীলবদের শনাক্ত করতে নাসিমের সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আগামীকাল রবিবার (১৯ এপ্রিল) জামিন শুনানির দিন ধার্য করেন।

এর আগে গত শুক্রবার রাতে শেরেবাংলা নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ১১ এপ্রিল বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে নিয়ে একটি বিভ্রান্তিমূলক ফেসবুক পোস্ট করেন নাসিম। ওই পোস্টে ‘সাগর থেকে ৩ টা তিমি মাছ নিয়ে এসেছি, ২ টা হাঙর আসতেছে ইনশাআল্লাহ, সবার দাওয়াত: চিফ হুইপ’ এই ধরনের ক্যাপশন ব্যবহার করা হয়। এছাড়াও অভিযোগ রয়েছে যে, অজ্ঞাতনামা সহযোগীদের মাধ্যমে চিফ হুইপের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে বিভিন্ন স্ক্রিনশট পাঠিয়ে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছিল। এই ঘটনায় চিফ হুইপের এক কর্মী মো. নজরুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করেন।

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা বিশু গ্যাংয়ের…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৪২তম বিসিএসের কর্মকর্তা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পর্যটনের নতুন সম্ভাবনা চর কুকরি-মুকরি, প্রকৃতির টানে বাড়ছে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬