সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবেশের ডাক

১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৮ AM , আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৪ AM
আটক হাসান নাসিম

আটক হাসান নাসিম © সংগৃহীত

সরকারের সমালোচনা করায় রাজধানীর আগারগাঁও থেকে হাসান নাসিম নামে একজন এক্টিভিস্টকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন তার বড় ভাই। একই সঙ্গে তার ও তার স্ত্রীর মোবাইলসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর উত্তরায় মৌন সমাবেশ আহ্বান করেছে নাগরিক সমাজ।

আজ শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে এক ফেসবুক পোস্টে এই কর্মসূচি ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া। এর আগে এক পোস্টে হাসান নাসিমকে তুলে নেওয়ার অভিযোগ করেন তার বড় ভাই হাসান নোমান। তিনি লিখেছেন, আমার ছোট ভাই হাসান নাসিমকে তার বাসা থেকে ডিবি তুলে নিয়েছে। ডিবির অফিসারদের কাছে তার অপরাধ জানতে চাইলে তারা বলেন, সে সরকারের বিরুদ্ধে লেখালিখি করে। এবং পাথরঘাটা ডট কম নামে একটা পেইজ চালায়। তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা জানতে চাইলে কিছু বলেনি।

এদিকে কর্মসূচি ঘোষণা দিয়ে এনসিপি নেতা রাফিদ এম ভূঁইয়া লিখেছেন, প্রিয় সহযোদ্ধাগণ, আপনারা জানেন, আজ ১৭ এপ্রিল সন্ধায় ডিবি পরিচয়ে হাসান নাসিম নামের একজন বাংলাদেশি নাগরিককে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। কারণ জানতে চাইলে জানানো হয় যে তিনি সরকারের সমালোচনা করে লেখালেখি করেন। একইসাথে তার ও তার স্ত্রীর মোবাইলসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়। বিষয়টি তার ভাই ফেসবুকে পোস্ট দিয়ে জানালে কুড়িগ্রাম-২ আসনের এমপি আতিক মুজাহিদ ডিবি অফিসে কল দিয়ে বিষয়টির সত্যতা জানতে পারেন।

তিনি লিখেছেন, আমরা মনে করি, এভাবে রাষ্ট্রের নাগরিকদের তুলে নিয়ে যাওয়া বাকস্বাধীনতা হরণের শামিল এবং এভাবেই ধীরে ধীরে ফ্যাসিবাদের দ্বার উন্মোচন হয়। একারণে বৃহত্তর উত্তরার জনগণকে নিয়ে বাকস্বাধীনতা হরণের বিরুদ্ধে আমরা প্রতিবাদমূলক মৌন সমাবেশ আয়োজন করছি।
আপনাদের সকলের অংশগ্রহণ কাম্য।

সরকারের সমালোচনা করায় ডিবি কর্তৃক তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে উত্তরায় মৌন সমাবেশ হবে উল্লেখ করে তিনি জানান, শনিবার বিকাল সাড়ে ৪টায় উত্তরার আজমপুর মোড়ে এই সমাবেশ আয়োজিত হবে।

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন আগামীকালের…
  • ০৭ অক্টোবর ২০২৬
৮৯ শতাংশ পাথর কাটা শ্রমিক শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, চাল…
  • ০৭ অক্টোবর ২০২৬
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬