সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করলো এনসিপি

১৭ এপ্রিল ২০২৬, ০৯:২০ PM , আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২২ PM
গাজী সালাউদ্দিন তানভীর

গাজী সালাউদ্দিন তানভীর © সংগৃহীত

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে হস্তক্ষেপ, টেন্ডারবাজি এবং এনসিটিবির পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ প্রমাণিত না হওয়ায় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক নোটিশে এতথ্য নিশ্চিত করা হয়। 

সালাউদ্দিন তানভীরকে পাঠানো নোটিশে বলা হয়, আপনার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে সাময়িকভাবে দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।

এতে আরও বলা হয়, পরবর্তীতে ওই অভিযোগসমূহের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও তদন্তকারী সংস্থা কর্তৃক বিস্তারিত অনুসন্ধান, যাচাই-বাছাই ও পর্যালোচনা সম্পন্ন হয়। বিশেষত দুর্নীতি ও কমিশন সংক্রান্ত অভিযোগের বিষয়ে তদন্তে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক আপনাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও বলা হয়, যেহেতু আপনার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ তদন্তে প্রমাণিত হয়নি, সেহেতু ন্যায়বিচার, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও সাংগঠনিক নীতিমালার আলোকে আপনার বিরুদ্ধে জারিকৃত কারণ দর্শানোর নোটিশ এবং সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হলো। অতএব, আপনাকে পূর্বের ন্যায় স্বাভাবিক সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রমে পুনরায় যুক্ত হয়ে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। একইসঙ্গে সংগঠনের শৃঙ্খলা, সুনাম ও কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আপনার সর্বাত্মক সহযোগিতা কামনা করা হচ্ছে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬