বাকের মজুমদার

প্রশাসনের অসহযোগিতায় প্রায় অকার্যকর হল সংসদ, ছাত্ররাজনীতির খারাপ দিন অবশ্যম্ভাবী

১৭ এপ্রিল ২০২৬, ১২:১০ PM
আবু বাকের মজুমদার

আবু বাকের মজুমদার © সংগৃহীত

প্রশাসনের অসহযোগিতার কারণে বিশ্ববিদ্যালয়গুলোর হল সংসদ প্রায় অকার্যকর হয়ে পড়ছে এবং এমন পরিস্থিতি চলতে থাকলে ছাত্ররাজনীতির ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে বাকের বলেন, ‘ডাকসু সহ বিভিন্ন হল সংসদে প্রশাসন যথাযথ ফান্ডিং দিচ্ছেন না। অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রামে নির্বাচিত নেতৃবৃন্দের সাথে যথাযথ সমন্বয় করছেন না। ফলত নির্বাচিত নেতৃবৃন্দ কাঙ্ক্ষিত সফলতা আনতে ব্যর্থ হচ্ছেন এবং শিক্ষার্থীদের তোপের মুখে পড়ছেন।’ 

তিনি আরও বলেন, ‘বেশ কয়েকটা হল সংসদ ইতোমধ্যে প্রায় অকার্যকর হয়ে পড়েছে। ছাত্রসংসদের মাধ্যমে শিক্ষার্থীদের নিকট যে পরিবর্তনের আকাঙ্খা তৈরি হয়েছিল তা এখন দিনে দিনে হতাশায় নিমজ্জিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ সহযোগিতা না করলে নির্বাচিত প্রতিনিধিরা যদি মেরুদণ্ড সোজা করে প্রশাসনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান না নিতে পারেন তাহলে ছাত্রসংসদগুলো খুব শীঘ্রই মুখ থুবড়ে পড়বে এবং ছাত্রসংসদের আবেদন সাধারণ শিক্ষার্থীদের নিকট ফিকে হয়ে আসবে।’

তিনি বলেন, ‘চাকরির নিশ্চয়তা ভিত্তিক সরকারি দলের মিছিলের সারি হয়ে উঠবে ক্যাম্পাস পরিচালনার চাবিকাঠি। নির্বাচিত প্রতিনিধিরা যথাযথ প্রতিবাদ এবং আন্দোলন গড়ে তুলতে না পারলে ছাত্ররাজনীতিতে খারাপ দিন অবশ্যম্ভাবী।’

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬