বাগছাস নেতা আবু বাকের মজুমদারের ওপর ককটেল হামলা

২৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ PM
আবু বাকের মজুমদার

আবু বাকের মজুমদার © সংগৃহীত

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস-রূপান্তরিত জাতীয় ছাত্রশক্তি) আহ্বায়ক আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৫ অক্টোবর) রাত ৮টা ২৩ মিনিটের দিকে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় এই হামলা হয়।

ঘটনার দশ মিনিট পর রাত ৮টা ৩৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যক্তিগত অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন আবু বাকের মজুমদার নিজে।

ফেসবুক পোস্টে আবু বাকের মজুমদার লিখেছেন, ‘কিছুক্ষণ আগে ৮টা ২৩-২৪ মিনিটের সময় ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমার বাইকের সামনে ককটেল মারা হয়েছে। রূপায়ণ টাওয়ারে সাংগঠনিক মিটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। রাজনৈতিক কারণে এক্সটার্নাল এবং ইন্টারনাল অনেকের শত্রু হয়েছি। আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছি, দোয়া করবেন।’

নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬
বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিল…
  • ২২ নভেম্বর ২০২৬
রাতের অন্ধকারে চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
  • ২২ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির…
  • ২২ নভেম্বর ২০২৬