আসছে আরও একটি ছাত্র সংগঠন, চলতি মাসেই আত্মপ্রকাশ

১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩২ PM , আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩২ PM
জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে আসছে আরও একটি ছাত্র সংগঠন

জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে আসছে আরও একটি ছাত্র সংগঠন © সংগৃহীত

জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আরও একটি নতুন ছাত্র সংগঠনের। সম্প্রতি আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) ছাত্র ‍উইং হিসেবে কাজ করবে নতুন এই ছাত্র সংগঠনটি। 

জানা গেছে, চলতি মাসেই আত্মপ্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা। জাতীয় ছাত্রমঞ্চ, জেডিপি স্টুডেন্ট পার্টি, জাতীয় ছাত্র প্রজন্ম— যেকোন একটি নামে এই ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করবে। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন, ২০১৫ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী আন্দোলন, ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ শিক্ষার্থীদের সকল লড়াই-সংগ্রামের আকাঙ্ক্ষা ধারণ করে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নিরাপদ, শিক্ষার্থীবান্ধব, উৎপাদনমুখী ও কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করতে কাজ করবে সংগঠনটি। 

ছাত্র সংগঠনটির অন্যতম সংগঠক স্মৃতি পাটোয়ারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইতিহাস সাক্ষী যুগে যুগে বড় পরিবর্তনের পেছনে ছাত্রসমাজই ছিল প্রধান শক্তি, আর আমাদের দেশেও মুক্তিযুদ্ধ, চব্বিশের গণঅভ্যুত্থানসহ সব আন্দোলনে শিক্ষার্থীরাই পথ দেখিয়েছে। জেডিপির স্টুডেন্ট উইং সেই চেতনা ধারণ করে বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরাপদ ও কর্মসংস্থানমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করবে। মেধা, ন্যায়নীতি ও দেশপ্রেমকে ভিত্তি করে নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় তরুণদের হাত ধরেই আমাদের স্টুডেন্ট উইং শিক্ষার্থীদের সবচেয়ে বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম হয়ে উঠবে, এমন প্রতিশ্রুতি নিয়েই আমরা কাজ করবো। 

অপর সংগঠক সালমান শরীফ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জেডিপি স্টুডেন্ট উইং শিক্ষার্থীদের প্রকৃত অধিকার ও স্বার্থ রক্ষায় সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা। বিশেষ করে ক্যাম্পাসে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি, মতপ্রকাশের স্বাধীনতা এবং সহনশীল পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আশা করি।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬