সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় স্কুল-কলেজের ৩৫ ছাত্রছাত্রী আটক

১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪০ PM
শাপলা সিনেমা হলে অভিযানে আটককৃত শিক্ষার্থী

শাপলা সিনেমা হলে অভিযানে আটককৃত শিক্ষার্থী © সংগৃহীত

রংপুরের শাপলা সিনেমা হলে ঝটিকা অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১৯ তরুণী ও ১৬ তরুণসহ মোট ৩৭ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে নগরীর শাপলা চত্বর এলাকায় অবস্থিত এই সিনেমা হলটির তৃতীয় তলায় বিশেষ কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩৫ জনই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। এছাড়া এই ঘটনায় হলের দুই কর্মচারীকেও আটক করা হয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, ‘শাপলা সিনেমা হলের তৃতীয় তলায় সিনেমা দেখার আড়ালে ছোট ছোট গোপন কক্ষ তৈরি করে সেখানে বিছানার ব্যবস্থা করা হয়েছিল। দীর্ঘদিন ধরে উঠতি বয়সী তরুণ-তরুণীরা সেখানে গিয়ে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালিয়ে তাদের আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। তবে সিনেমা হলের সাধারণ দর্শক বা যারা প্রকৃতপক্ষেই সিনেমা দেখছিলেন, তাদের কাউকে হয়রানি বা আটক করা হয়নি।’

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ‘আটককৃতদের অধিকাংশ শিক্ষার্থী হওয়ায় তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অসামাজিক কাজে সহযোগিতা করার অপরাধে সিনেমা হলের কর্মচারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নৈতিক পরিবেশ বজায় রাখতে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।’

উল্লেখ্য যে, গত ১৫ এপ্রিল রাতেও রংপুরের স্টেশন রোড এলাকার একটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজের অভিযোগে ১৩ জনকে আটক করেছিল পুলিশ। সেই ঘটনার মাত্র কয়েক দিনের মাথায় আবারও সিনেমা হলে এমন অভিযানের ঘটনা ঘটল।

ইবির ৫ম সমাবর্তন ২ ফেব্রুয়ারি, নিবন্ধনের তারিখ ও ফি নির্ধা…
  • ১৮ অক্টোবর ২০২৬
১৩ ক্যাটাগরির ৩২ পদে চাকরি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে, আবেদ…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রাকসুর ক্রীড়া সম্পাদক না…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের …
  • ১৮ অক্টোবর ২০২৬
১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়ন চান প্রাথমিকের সহকারী…
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি
  • ১৮ অক্টোবর ২০২৬