ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ আটক ৬

১৮ এপ্রিল ২০২৬, ০২:৩২ PM
আটক ব্যক্তিরা

আটক ব্যক্তিরা © সংগৃহীত

ফরিদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৩টি ইয়াবাবড়ি ও ১০০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে আটক করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) কোতোয়ালি থানার দক্ষিণ টেপাখোলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সুজয় কুমার বিশ্বাস, পিকুল মিয়া, অলি বেপারী, মুন্না ফকির, রাসেল শেখ ও সুমন মোল্লা। তারা সবাই ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকার বাসিন্দা।

এ সময় তাদের কাছ থেকে মোট ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জানা গেছে, ফরিদপুরের গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ মো. আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই মো. আবু কাওসার সবুজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে মোট ৪৩টি ইয়াবা বড়ি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬