কলেজছাত্রীকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিয়ে জেলে গেলেন যুবক

১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ PM
সাজা দিচ্ছেন আদালত

সাজা দিচ্ছেন আদালত © সংগৃহীত

পঞ্চগড় সদরে কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও ঘুরতে যাওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগে আবু হোসেন নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না এই আদেশ দেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের এক ছাত্রী সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় ডুডুমারি এলাকার বাসিন্দা আবু হোসেন তার গতিরোধ করেন। ওই যুবক ছাত্রীকে টাকার বিনিময়ে ঘুরতে যাওয়ার প্রস্তাবসহ আপত্তিকর অঙ্গভঙ্গি দেখান। এসময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত যুবককে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে বিকেলে আদালতে সোপর্দ করলে বিচারক এই সাজা প্রদান করেন।

ভুক্তভোগী ছাত্রীর মা জানান, এই ঘটনায় তার মেয়ে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছে। এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘এই সাজা সমাজে একটি উদাহরণ সৃষ্টি করেছে। বখাটেপনা ও নারীদের উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে পুলিশি তৎপরতা এবং আইনি ব্যবস্থা কঠোরভাবে অব্যাহত থাকবে।’

সহকারী শিক্ষক নিয়োগ দেবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
একদিকে আজান, অন্যদিকে পূজা, মাঝে দূরত্ব ১০ ফুট
  • ১৮ অক্টোবর ২০২৬
সারা দেশের যেকোনো কলেজে হঠাৎ যেতে পারেন প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে শপআপ, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
মনোনয়ন না পেয়ে আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেছেন: বিএনপি নেতা …
  • ১৮ অক্টোবর ২০২৬
অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
  • ১৮ অক্টোবর ২০২৬