শ্রমিক লীগে নেতার বাড়ি থেকে রোহিঙ্গা যুবক আটক

শ্রমিক লীগের সাবেক সভাপতি

১৫ এপ্রিল ২০২৬, ০১:০৮ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০১:৫৫ PM
আটক রোহিঙ্গা যুবক নূর হোসেন ওরফে নুর হাসান

আটক রোহিঙ্গা যুবক নূর হোসেন ওরফে নুর হাসান © সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শ্রমিক লীগে এক নেতার বাড়ি থেকে নূর হোসেন ওরফে নুর হাসান (৪০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে উপজেলার ৮ নম্বর ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আটক যুবক নুর হাসান কক্সবাজার জেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের (ব্লক সি-০১-১১) বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল হাসিম।

স্থানীয় সূত্রে জানা যায়, নুর হাসান শ্রমিক লীগের নেতা হামজেলার বাড়িতে বেড়াতে এসে কয়েক দিন ধরে ওই এলাকায় অবস্থান করছিলেন। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ হাসানকে আটক করে থানায় নিয়ে যায়।

সাদুল্যাপুর থানা ইনচার্জ মো. তাজউদ্দিন খন্দকার জানিয়েছে, আটক ব্যক্তির পরিচয় যাচাই করা হচ্ছে। তিনি কীভাবে সেখানে এসেছেন এবং কার সঙ্গে যোগাযোগ ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, কয়েক বছর ধরে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়লেও গাইবান্ধার মতো উত্তরাঞ্চলীয় জেলায় তাদের উপস্থিতি তুলনামূলকভাবে কম। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন এলাকায় নজরদারি জোরদার করেছে বলে জানা গেছে।

বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬