নেত্রকোনায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫ এপ্রিল ২০২৬, ১২:১৯ PM
গাঁজাসহ আটক মাদক কারবারি

গাঁজাসহ আটক মাদক কারবারি © সংগৃহীত

নেত্রকোনার মদনে এখন নিয়মিতই চলছে মাদক বিরোধী অভিযান। তারই ধারাবাহিকতায় নজরুল ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ রাতে উপজেলার চানগাঁও ইউনিয়নে এসআই ফয়সালে নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। 

অভিযানে মাদক কারবারি নজরুল ইসলামকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাগবাড়ি এলাকায় ১৭০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ। গাঁজা কারবারি নজরুলের বাড়ি চানগাঁও চাকপাড়া নাগবাড়ি। তার বাবার নাম মৃত সিদ্দিক মিয়া। মাদক কারবারের জন্য এর আগেও পুলিশ তাকে গ্রেপ্তার করেছিলো। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। 

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান জানান, নজরুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও মাদক বিরোধী অভিযানে সে গ্রেপ্তার হয়েছিল। তাকে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬