চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ PM
দুই ব্যক্তিকে আটক করা ছবি

দুই ব্যক্তিকে আটক করা ছবি © টিডিসি ফটো

চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধারকৃত এই গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা।

আজ সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এসময় একটি যাত্রীবাহী ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রলারটি থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড কর্মকর্তা জানান, নদীপথে মাদকের অবৈধ পাচার ও বিস্তার রোধে তাদের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬