‎চাঁপাইনবাবগঞ্জে ২২ কেজি গাঁজাসহ আটক ১

১১ এপ্রিল ২০২৬, ১১:৪৪ AM
 মাদকবিরোধী অভিযানে জব্দ করা গাঁজা

মাদকবিরোধী অভিযানে জব্দ করা গাঁজা © সংগৃহীত

‎চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে এ জে আর কুরিয়ার সার্ভিস থেকে ২২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে চাঁপাই নবাবগঞ্জের শন্তিমোড়ে অবস্থিত এ জে আর কুরিয়ার সার্ভিসের জেলা অফিসে অভিযান পরিচালনা করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। 

এ সময় অভিনব কায়দায় লুকিয়ে রাখা চা পাতার বস্তার মধ্য থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২২ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় ওই পার্সেলের সঙ্গে সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়।
‎
‎আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর এলাকার কামাল উদ্দিনের ছেলে মিরাজুল ইসলাম।

‎র‍্যাব জানায়, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কৌশলে গাজাগুলো এক স্থান থেকে অন্য স্থানে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় একটি সংঘবদ্ধ মাদক চক্র জড়িত থাকতে পারে এবং তাদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
‎
‎আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৫।

জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬