গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১ এপ্রিল ২০২৬, ১২:০০ PM
গাঁজাসহ আটক যুবক

গাঁজাসহ আটক যুবক © সংগৃহীত

নেত্রকোনার মদনে ৩৪০ গ্রাম গাঁজাসহ রুয়েল মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল)  রাতে অভিযান চালিয়ে উপজেলার গোবিন্দশ্রী গ্রামের নিজ বসত ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার রুয়েল মিয়া গোবিন্দশ্রী গ্রামের পশ্চিমপাড়ার সুজন বাজার এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রুয়েল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন। এরই ধারাবাহিকতায় বিক্রির জন্য নিজ বসতঘরে গাঁজা রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার এসআই ফয়সাল তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় রুয়েলকে গ্রেপ্তার করে এবং তার বসতঘর থেকে ২৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, অভিযান চালিয়ে রুয়েল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। তাকে আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬