রুয়েটে গাঁজাসহ বহিরাগত যুবক আটক

১৫ এপ্রিল ২০২৬, ১২:০৫ PM
আটক যুবক

আটক যুবক © সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) গাঁজাসহ এক বহিরাগত যুবককে আটক করেছেন আনসার সদস্যরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ক্যাম্পাসের পুরকৌশল ভবনের সামনের পুকুরপাড় এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়।

‎দায়িত্বরত আনসার সদস্য ইমরান ঘটনাস্থলে ওই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে যুবকের কাছ থেকে অসংলগ্ন বক্তব্য পাওয়া যায়। পরে তল্লাশি চালিয়ে তার কাছে গাঁজা পাওয়া গেলে তাকে আটক করার চেষ্টা করা হয়। এ সময় অভিযুক্ত যুবক আনসার সদস্যের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে।

‎পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নিরাপত্তা শাখার প্রধান আবুল হাশেম। তার নেতৃত্বে আনসার প্লাটুন কমান্ডার শাহীন ও অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার মিনহাজসহ অন্যান্য সদস্যরা অভিযানে অংশ নিয়ে ওই বহিরাগত নেশাগ্রস্ত যুবককে আটক করেন।

‎জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তির নাম রাতুল (১৯)। রাতুল নগরীর নর্দান মোড় এলাকার রায়হান শরীফ রবিনের ছেলে।

‎এ বিষয়ে নিরাপত্তা শাখার প্রধান আবুল হাশেম বলেন, ‘ক্যাম্পাসে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে আমরা সর্বদা সতর্ক রয়েছি। আজকে ঘটনা জানার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।’

‎নিরাপত্তা শাখার নেতৃত্বে আনসার সদস্যদের এমন তৎপরতা ও সাহসী ভূমিকা প্রশংসনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্কলারশিপে পড়ুন চীনের পিকিং ইউনিভার্সিটিতে, আবাসন-মাসিক উপব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে অর্থদণ্ড
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে আপ্লুত উপাচার্য, লিখলেন— ‘জীবনে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক ঘাটতি মেটাতে ৩ বিষয়ে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধানমন্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার লিটার ভোজ্য ত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9