জাবি শিক্ষার্থীকে ধাক্কার অভিযোগে রাজধানী পরিবহনের ৯ বাস আটক

১৬ এপ্রিল ২০২৬, ১০:৪১ PM
রাজধানী পরিবহনের ৯ বাস আটক

রাজধানী পরিবহনের ৯ বাস আটক © টিডিসি ফটো

সাভারের পল্লীবিদ্যুৎ এলাকায় এক শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উত্তেজনা সৃষ্টি হয়। প্রতিবাদস্বরূপ রাজধানী পরিবহনের ৯টি বাস আটক করেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় আহত হন বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী মো. নাফিজ ইকবাল।

‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাফিজসহ কয়েকজন শিক্ষার্থী পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ডে ক্যাম্পাসে ফেরার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ইতিহাস পরিবহনের একটি বাসে ওঠার মুহূর্তে রাজধানী পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে দাঁড়ালে নাফিজের শরীরে আঘাত লাগে। এতে তিনি সড়কে পড়ে যান। তবে আঘাত গুরুতর নয় বলে জানা গেছে। ‎ঘটনার পর চালক ও হেলপারের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চালক বাসটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

‎এরই প্রতিবাদে ক্যাম্পাসে ফিরে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীরা রাজধানী পরিবহনের ৯টি বাস আটক করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশেদুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা আটক করা বাসগুলো ছেড়ে দেন এবং পরিস্থিতি শান্ত হয়।

‎​এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশেদুল আলম বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে ইতিমধ্যে অবগত হয়েছি এবং আমরা পরিবহনটির মালিকপক্ষের সাথে কথা বলে আগামীকাল তাদের দেখা করতে বলেছি। শিক্ষার্থীদের বুঝিয়ে অনুরোধ করার পর তারা আটকে রাখা বাসগুলো ছেড়ে দিয়েছে।

পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬