সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি

১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ PM
দিনাজপুর-২ আসন থেকে বিএনপির সংসদ সদস্য সাদিক রিয়াজ পিনাক চৌধুরী

দিনাজপুর-২ আসন থেকে বিএনপির সংসদ সদস্য সাদিক রিয়াজ পিনাক চৌধুরী © সংগৃহীত

জাতীয় সংসদে ঢাকা থেকে দিনাজপুরের দুরত্ব বিবেচনায় বুলেট চালুর প্রস্তাব দিয়েছেন দিনাজপুর-২ আসন থেকে বিএনপির সংসদ সদস্য সাদিক রিয়াজ পিনাক চৌধুরী।  রবিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকারের নিকট এই আবেদন জানান তিনি।

বুলেট ট্রেন চেয়ে তিনি বলেন, দিনাজপুর থেকে ঢাকার দূরত্ব প্রায় ৪৫০ কিলোমিটার। এই দীর্ঘ পথে দ্রুত যাতায়াতের জন্য একটি আধুনিক বুলেট ট্রেন চালু করা হলে উত্তরাঞ্চলের মানুষের জন্য তা অত্যন্ত উপকারী হবে।

এছাড়া সংসদে ভিন্নভাবে সময় চেয়ে আলোচনার জন্ম দিয়েছেন সাদিক রিয়াজ। তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর নানাবাড়ির এলাকার লোক, মাননীয় স্পিকার—আমাকে একটু সময় দিন।’ এ বক্তব্যের উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল তৈরি হয়।

পরে সময় বাড়ানোর পর বিএনপির এই সাংসদ বলেন, আমার নির্বাচনী এলাকার একটি গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠান হচ্ছে সেতাবগঞ্জ সুগার মিল। প্রায় ৩,৮০০ একরেরও বেশি জমি থাকা সত্ত্বেও পূর্ববর্তী সরকার এটি বন্ধ করে দেয়, যা আমাদের এলাকার মানুষের জন্য বড় ক্ষতির কারণ হয়েছে। আমি আপনার মাধ্যমে মাননীয় শিল্পমন্ত্রী ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি—এই মিলটি দ্রুত পুনরায় চালু করা হলে স্থানীয় বেকারত্ব অনেকাংশে কমে আসবে। শুধু সেতাবগঞ্জ নয়, আমাদের দেশে আরও ছয়টি সুগার মিল বন্ধ রয়েছে। বিশেষ করে ঠাকুরগাঁও সুগার মিল বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে—এটির সংস্কার অত্যন্ত জরুরি।

এছাড়াও আমার এলাকা বিরল লিচুর জন্য বিখ্যাত। এখানে প্রতিবছর শত কোটি টাকার লিচু উৎপাদন হয়। কিন্তু এটি একটি দ্রুত নষ্ট হওয়া ফল হওয়ায় সংরক্ষণের সমস্যা রয়েছে। তাই এখানে একটি আধুনিক হিমাগার স্থাপন করা হলে দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি সম্ভব হবে। এছাড়া, ২০০৬ সালে বিরল স্থলবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল, যা পরবর্তীতে বন্ধ হয়ে যায়। এই স্থলবন্দরটি পুনরায় চালু করা হলে ভারতসহ পার্শ্ববর্তী অঞ্চলের সঙ্গে যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মাননীয় স্পিকার, আমার এলাকায় প্রায় ৩,০০০ একরের একটি বিশাল শালবন রয়েছে। এই বনভূমিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পর্যটন শিল্প গড়ে তোলা সম্ভব। এখানে রয়েছে প্রায় ২০–২৫টি বড় পুকুর—যেগুলোকে মাছ চাষের আওতায় এনে স্থানীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা যেতে পারে।

সবশেষে, বিরল ও বোচাগঞ্জে ৫০ শয্যার দুটি হাসপাতাল থাকলেও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা যাচ্ছে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬