দেশে এল তারেক রহমানের পৌনে ৩ কোটি টাকার গাড়ি

০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ PM
টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো ২৫০

টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো ২৫০ © প্রতীকী ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা হয়েছে বিশেষ সুবিধাসম্পন্ন একটি ‘হার্ড জিপ’ গাড়ি। ইতোমধ্যে দেশে পৌঁছে দলের নামে নিবন্ধনও করা হয়েছে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ মডেলের গাড়ি। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দিয়েছে। তবে গাড়িটি বুলেটপ্রুফ কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশি সংবাদমাধ্যম দ্য বিজনেস স্টান্ডার্ডের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিআরটিএ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা সাদা রঙের সাত সিটের জিপটি চলতি বছর জাপানে তৈরি করা হয়েছে। আমিরাতের ‘ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং এলএলসি’ থেকে গাড়িটি আমদানি করেছে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার প্রতিষ্ঠান ‘এশিয়ান ইমপোর্টস লিমিটেড’। চলতি বছরের ১ নভেম্বর চট্টগ্রামের ‘মা এসোসিয়েটস’ এর মাধ্যমে গাড়িটি দেশে পৌঁছায়।

প্রতিবেদন অনুযায়ী, আমদানির বিল অব এন্ট্রির নথি মোতাবেক ২ হাজার ৮০০ সিসির জিপটির কেনা দাম দেখানো হয়েছে ৩৭ হাজার মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ৪১ পয়সা দরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর শুল্কায়ন করেছে। সে হিসাবে বাংলাদেশি মুদ্রায় গাড়িটির ভিত্তিমূল্য দাঁড়ায় ৪৫ লাখ ২৯ হাজার ১৭০ টাকা। তবে কাস্টমস কর্তৃপক্ষ গাড়িটির অ্যাসেসমেন্ট ভ্যালু ধরেছে ৪১ হাজার ডলার।

এ ছাড়া গাড়িটি খালাস করতে সরকারকে শুল্ক, ভ্যাট ও কর বাবদ দিতে হয়েছে ২ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৯৪২ টাকা। সব মিলিয়ে গাড়িটির মোট দাম পড়েছে ২ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ১১২ টাকা।

বিআরটিএ সূত্র বলছে, গাড়িটি কোনো ব্যক্তির নামে নয়, বরং ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নামে নিবন্ধন নেওয়া হয়েছে। নিবন্ধনে মালিকের ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয় ‘২৮/১ নয়াপল্টন’। এর রেজিস্ট্রেশন নম্বর ‘ঢাকা মেট্রো-ঘ ১৬-৬৫২৮’।

রেজিস্ট্রেশনের দিনই গাড়িটির ফিটনেস সনদ অনুমোদন করেন ঢাকা মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক সাবিকুন নাহার। ফিটনেসের মেয়াদ ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। তবে ট্যাক্স টোকেনের মেয়াদ দেওয়া হয়েছে এক বছরের জন্য, যা আগামী বছরের ১ ডিসেম্বর শেষ হবে। বিল অব এন্ট্রির তথ্যমতে, সাধারণ অবস্থায় গাড়িটির ওজন ২ হাজার ৭৯০ কেজি এবং সর্বোচ্চ ওজন ৩ হাজার ৮৫ কেজি।

প্রতিবেদন বলছে, নভেম্বরের মাঝামাঝি সময়ে রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে অবস্থিত এশিয়ান ইমপোর্টস লিমিটেডের শো-রুমে গাড়িটি দেখা গিয়েছিল। সে সময় শো-রুমের কর্মচারীরা গাড়িটির ছবি তুলতে বাধা দেন এবং এটি কার জন্য আনা হয়েছে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার নিরাপত্তার স্বার্থে দলটিকে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেয়। এর মধ্যে গত জুন মাসে একটি এবং অক্টোবর মাসে আরেকটি গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়। তবে তারেক রহমানের ব্যবহারের জন্য সদ্য নিবন্ধিত এই জিপটি বুলেটপ্রুফ কি না, তা দালিলিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক সজীব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগ: দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9