এক পরিবারের একজনকে প্রার্থী করার ‘নীতি’ ভাঙল বিএনপি

০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ PM
এক পরিবার থেকে দুইজন পেলেন বিএনপির মনোনয়ন

এক পরিবার থেকে দুইজন পেলেন বিএনপির মনোনয়ন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ঘোষণা করেছিল, এক পরিবার থেকে একজনই প্রার্থী দেওয়া হবে। তবে এক পরিবার থেকে একজনকে প্রার্থী করার ‘নীতি’ নিলেও একটি পরিবারের ক্ষেত্রে এ নিয়মের বাইরে গিয়ে প্রার্থী ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় দফায় ঘোষিত প্রার্থীর তালিকা বিশ্লেষণ করে এমন তথ্যই পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৩৬টি আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে, গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। 

জানা যায়, প্রথম দফায় টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুকে প্রার্থী করেছিল বিএনপি। এবার দ্বিতীয় দফায় টাঙ্গাইল-৫ (সদর উপজেলা) আসনে দলটির প্রার্থী মনোনীত হয়েছেন তার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু। ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন এখন বিএনপির প্রচার সম্পাদক।

বিএনপির ঘোষিত নীতি অনুযায়ী, একটি পরিবার থেকে একজনের বেশি কাউকে মনোনয়ন দেওয়ার প্রবণতা এড়াতে চেয়েছিল দল। বিশেষ করে দলীয় নামের পাশ থেকে ‘পারিবারিক রাজনীতি’-এর অভিযোগ দূর করার লক্ষ্যেই এ নীতি নেওয়া হয়েছিল বলে দলীয় নেতারা আগে বিভিন্ন সময়ে জানিয়েছেন।

এবারের তালিকায় ওই নীতি শিথিল হয়েছে কি না, অথবা বিশেষ রাজনৈতিক বাস্তবতার কারণে ব্যতিক্রম করা হয়েছে কি না সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

তবে দলীয় অভ্যন্তরীণ সূত্র বলছে, টাঙ্গাইল অঞ্চলের সংগঠনগত বাস্তবতা, স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তা এবং নির্বাচনী হিসাব-নিকাশ বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ঝিনাইদহে ৪২০ বস্তা সারবোঝাই ট্রাক জব্দ, চালক পলাতক
  • ১১ নভেম্বর ২০২৬
আ’লীগের আমলেও কোটি টাকার ব্যবসা করলে সহজেই বলা যায়— ‘স্বামী…
  • ১১ নভেম্বর ২০২৬
সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতা সৌরভের
  • ১১ নভেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাকায় ভোর থেকে বজ্রসহ বৃষ্টি
  • ১১ নভেম্বর ২০২৬
হাসিবের ওপর হামলা: ছাত্রলীগ নেতা হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে ম…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950