যশোর-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শহীদ ইকবাল

০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ PM
বিএনপির লোগো ও অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন

বিএনপির লোগো ও অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন © সংগৃহীত

যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে ঢাকার গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

প্রথম দফায় বিএনপি মনোনীত প্রার্থীদের নাম যখন ঘোষণা দেওয়া হয়েছিল, তখন যশোর জেলাধীন ৬টি আসনের মধ্য একমাত্র যশোর-৫ (মনিরামপুর) আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
 
এরপরই শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনসহ একাধীক দলীয় মনোনয়নপ্রত্যাশী ছুটে যান রাজধানী ঢাকায়। একের পর এক বৈঠক করেন দলটির নীতিনির্ধারক পর্যায়ে। তারপর তারা যশোরে ফিরে আসেন। যশোর-৫ আসনে দলীয় প্রার্থী হিসেবে ব্যাপক প্রচারণা শুরু করেন। একই সঙ্গে আগের মতো ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ অব্যহত রাখেন।

মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, ‘ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভেঅকেট শহীদ ইকবাল হোসেনের নেতৃত্বে ধানের শীষ বিজয় সুনিশ্চিত করতে সব ভেদাভেদ ভুলে কাজ করতে হবে।’

একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন তিনি।

মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬