দ্বিতীয়বারেও মনোনয়ন পাননি রুমিন ফারহানা, সুযোগ আছে এখনও

০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ PM
রুমিন ফারহানা

রুমিন ফারহানা © ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় ২৩৭ আসনের পর আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সব মিলিয়ে এখন পর্যন্ত ২৭২ আসনে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। বাকি ২৮টি আসন এখনো ফাঁকা রয়েছে, যেখানে মনোনয়ন পাওয়ার সুযোগ বজায় আছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে এবারও মনোনয়ন দেওয়া হয়নি বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে। যদিও তার জেলার ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি এখনও প্রার্থী দেয়নি।

এর আগে, গত ৩ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ২৩৭ আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেন। এর মধ্যে মাদারীপুর-১ আসনের প্রার্থী কামাল জামান মোল্লার প্রার্থিতা স্থগিত করা হয়। এবার সে আসনে মনোনয়ন পেয়েছেন নাদিরা আক্তার। 

কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ছাত্রলীগ নেত…
  • ১৭ নভেম্বর ২০২৬
গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ ইউএনওর
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামীপন্থী ৫ কর্মকর্তাকে মারধরের পর বহিষ্কার করল প্র…
  • ১৭ নভেম্বর ২০২৬
নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৭ বছরের মধ্যে সবচেয়ে বড় জয় পেল জার…
  • ১৭ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাদের দলে ভেড়ানোর অভিযোগে বিএনপি ছাড়ার ঘোষণা দ…
  • ১৭ নভেম্বর ২০২৬
অগ্রহায়ণেই টেকনাফে পাওয়া যাচ্ছে কাঁচা আম, কেজি ৮০০ টাকা
  • ১৭ নভেম্বর ২০২৬