রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হারুন অর রশিদ

০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ PM
বিএনপির লোগো ও মো. হারুন অর রশিদ

বিএনপির লোগো ও মো. হারুন অর রশিদ © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা পৌনে চারটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৩৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, রাজবাড়ী-২ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. হারুন অর রশিদ হারুন।

উল্লেখ্য গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। সেদিন রাজবাড়ী-১ আসনের প্রার্থী ঘোষণা করা হলেও রাজবাড়ী-২ আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি। পরে ওই আসনের নাম আলাদাভাবে জানানো হবে বলে জানিয়েছিলেন মির্জা ফখরুল। এবার এই আসনটির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে দলটি।

রাজবাড়ী-২ আসনে মো. হারুন অর রশিদ হারুনকে প্রার্থিতা ঘোষণা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও লেখা পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন নেতাকর্মীরা। সেই সঙ্গে মিলেমিশে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার কথাও বলছেন তারা।

পেছাল খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
বাজি ফোটানো নিয়ে বিরোধের জেরে রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ
  • ১১ নভেম্বর ২০২৬
ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফের…
  • ১১ নভেম্বর ২০২৬
ঝিনাইদহে ৪২০ বস্তা সারবোঝাই ট্রাক জব্দ, চালক পলাতক
  • ১১ নভেম্বর ২০২৬
আ’লীগের আমলেও কোটি টাকার ব্যবসা করলে সহজেই বলা যায়— ‘স্বামী…
  • ১১ নভেম্বর ২০২৬
সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতা সৌরভের
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950