ঈদের আগে আইফোন-বাইক কিনে না দেয়ায় আত্মহত্যা

৩০ এপ্রিল ২০২২, ১২:৪৩ AM
স্বাগতম চৌধুরী

স্বাগতম চৌধুরী © সংগৃহীত

ঈদের আগে আইফোন ও আর ওয়ান ফাইভ ব্র্যান্ডের মোটরসাইকেল কিনে দেওয়ায় স্বাগতম চৌধুরী (২১) নামে এক তরুণ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৯ এপ্রিল) ভোরের দিকে রাজা-জমিদারদের তীর্থভূমি ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার হরিজন সেবা পল্লীতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জনা গেছে, রাত ৮টায় মুক্তাগাছা পৌর মহাশশ্মাণে যুবকের সৎকারের সম্পন্ন করা হয়। স্বাগতম চৌধুরী মুক্তাগাছা থানার সুইপার অনিল চৌধুরীর ছেলে।

আরও পড়ুন: ফেসবুকে ‘বিদায় পৃথিবী’ লিখে রাবি ছাত্রের আত্মহত্যা

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, আত্মহত্যার আগে মৃত্যুর কারণ উল্লেখ করে দুই পাতার একটি চিরকুট লিখে রেখে গেছে স্বাগতম চৌধুরী। চিরকুট থেকে জানা যায়, ঈদের আগে বাবার কাছে একটি আর ওয়ান ফাইভ মোটরবাইক এবং একটি আইফোন কিনে দিতে বলেছিল। কিন্তু বাবা অনিল চৌধুরী তা কিনে দেয়নি। আর এতেই তিনি অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।

ওসি জানান, এসএসসি পরীক্ষায় ফেল করে গত কয়েক বছর ধরে স্বাগতম বাবার সঙ্গে থানা ও পুলিশ লাইনে কাজ করতেন।  

স্বাগতমের বাবা অনিল চৌধুরীর পেশায় সুইপার হলেও সম্পদে কোটিপতি। নগরীর পৌর শহরে দুইতলা বাড়ি রয়েছে। ছেলে হারানোর শোকে যেন নির্বাক বাবা অনিল চৌধুরী। তিনি গণমাধ্যমকে বলেন, স্বাগতম আমার কাছে মোটরসাইকেল ও আইফোন চেয়েছিল। বলেছিলাম- ব‍্যাংক বন্ধ ঈদের পর এক ব‍্যবস্থা করে কিনে দেব। কিন্তু ছেলে আমার তা মানেনি।

হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
close