মাগুরায় ইয়াবা ও নগদ টাকাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ AM , আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ AM
ছাত্রলীগ নেতাসহ ৩ জন  গ্রেপ্তার

ছাত্রলীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার © টিডিসি ফটো

মাগুরায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান সবুজসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় মাদক বিক্রির সময় ডিবি পুলিশের একটি চৌকস দল তাদের হাতেনাতে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— ঝিনাইদহ সদর উপজেলার আবু জাফর বিশ্বাসের ছেলে ও ছাত্রলীগ নেতা নাহিদ হাসান সবুজ, মৃত দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে দীপ্ত কুমার বিশ্বাস এবং হামিদ মিয়ার মেয়ে তমা। অভিযানকালে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩ লাখ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত নাহিদ হাসান সবুজ স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ হলেও তার ব্যক্তিগত জীবন ছিল নানা বিতর্কে ঘেরা। চরম উচ্ছৃঙ্খল জীবনযাপন ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তার বাবা আবু জাফর বিশ্বাস আগেই হলফনামার মাধ্যমে তাকে ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করেছিলেন। একজন রাজনৈতিক কর্মীর নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি সেই সময় ঝিনাইদহ ও মাগুরা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।

মাগুরা ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদক ব্যাবসার একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হতে পারে।

এদিকে ছাত্রলীগ নেতার মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ জানিয়েছেন, সংগঠনের নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগতভাবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার দায়ভার সংগঠন বহন করবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদ্যুৎ না থাকায় অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাকে মারধর
  • ২০ আগস্ট ২০২৬
চার মন্ত্রণালয়ে শনিবারের মধ্যে রদবদলের গুঞ্জন, আলোচনায় বিএন…
  • ২০ আগস্ট ২০২৬
দুর্বৃত্তদের হামলায় আহত ঢামেক অধ্যাপকের চোখের আঘাত ‘গুরুতর’…
  • ২০ আগস্ট ২০২৬
স্টোর ইনচার্জ নিয়োগ দেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আবেদন অ…
  • ২০ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখ…
  • ২০ আগস্ট ২০২৬
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, নিজেসহ পরিবারকে নিরাপদ রাখতে করুন এই …
  • ২০ আগস্ট ২০২৬