ঢাবির অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা হামিম

আগে ছাত্রলীগ পরিচয়ে হলে গণরুম-গেস্টরুম পরিচালনা করত শিবির

০৭ এপ্রিল ২০২৬, ০৬:০৩ PM
শেখ তানভীর বারী হামিম

শেখ তানভীর বারী হামিম © সংগৃহীত

ছাত্রলীগের পরিচয় ব্যবহার করে শিবিরের সদস্যরা দীর্ঘদিন ধরে গণরুম ও গেস্টরুম পরিচালনা করত বলে অভিযোগ করেছেন ছাত্রদল থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত শেখ তানভীর বারী হামিম। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে দেওয়া এক বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন।

হামিম বলেন, ছাত্রশিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ আজকে যারা আত্মপ্রকাশ করেছে তারা কিন্তু হলগুলোতে ছাত্রলীগের বেশে আমরা যারা তখন ভর্তি হয়েছিলাম, যারা বিভিন্ন অন্যান্য মতের ছিলাম- তাদের উপর গণরুম, গেস্ট রুমের নামে নির্যাতন করেছে।

বক্তৃতায় হামিম বলেন, আজকে যেই শিক্ষার্থীরা আসছে, অভিভাবকেরা আসছে সকলের চোখে মুখে কিন্তু এক ধরনের আনন্দ, এক ধরনের স্বস্তি। কিন্তু দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে আমরা যখন এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমাদের অভিভাবকেরা যখন এসেছিলেন সকলের চোখে মুখে ছিল শঙ্কা এবং ভয়। কেননা তখন ছাত্রলীগ, ছাত্র রাজনীতি নামে প্রত্যেকটি হলে হলে গণরুম, গেস্ট রুমের নামে বিভিন্ন অত্যাচার নির্যাতন করত। 

তিনি আরও বলেন, আজকে আমি আমাদের এই মিছিল পরবর্তী সমাবেশ থেকে সাদিক কামকে প্রশ্ন রাখতে চাই, গতকাল দেখলাম আপনি নতুন শিক্ষার্থীদেরকে বিভিন্ন ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আজকে যদি ফ্যাসিবাদ বিতাড়িত না হতো তবে কি এই শিক্ষার্থীরা আজকে যারা ভর্তি হল তাদেরকে আপনি গণরুম, গেস্ট রুমে নিতেন কিনা?

হামিম বলেন, যেমন এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আমরা দেখেছি নাসির উদ্দিন পাটোয়ারীর মতন বিভিন্ন বেয়াদবের সৃষ্টি হয়েছে। ঠিক একইভাবে আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সালাহউদ্দিন আহমেদের মতো বিভিন্ন আইনপ্রণেতা আইনজ্ঞও বেরিয়েছেন। আবার আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়ে পড়ে আজকের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু এই জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের যে ক্রেডিট এটা সারা বাংলাদেশের জনগণকে দিয়েছেন। 

এসময় নতুনদের উদ্দেশে হামিম বলেন, বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের আমরা আহ্বান জানাব- আমাদের সত্যের পথের সংগঠন, দেশপ্রেমিকতার সংগঠন, সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব সংগঠনের সঙ্গে যুক্ত হয়। নিজেদের মেধা, মননা, নিজেদের মেধা, মনন, সৃজনশীলতা উৎকর্ষের মাধ্যমে আগামী দিনে এটি তাদের পাথেয় হিসেবে কাজ করবে।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081