হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলমেট

১২ এপ্রিল ২০২৬, ১২:২১ PM
পেট্রোল পাম্পে তেল নিচ্ছেন মোটরসাইকেলচালক

পেট্রোল পাম্পে তেল নিচ্ছেন মোটরসাইকেলচালক © টিডিসি

‎হবিগঞ্জ জেলায় মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে এখন থেকে ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় বৈধ কাগজপত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলচালককে জ্বালানি না দেওয়ার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
‎
‎জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে জারি করা এ নির্দেশনা ইতোমধ্যে জেলার সব পেট্রোল পাম্পে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং তা কার্যকর করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
‎
‎জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা কমানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কোনো মোটরসাইকেলচালক লাইসেন্স, রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া জ্বালানি নিতে পারবেন না। পাশাপাশি হেলমেট ব্যবহার নিশ্চিত না হলে জ্বালানি সরবরাহ করা হবে না।
‎
‎হবিগঞ্জে মোট ২৬টি পেট্রোল পাম্প রয়েছে। এর মধ্যে সদর উপজেলার অগ্রদূত ফিলিং স্টেশনটি অবস্থানগত সুবিধার কারণে সবচেয়ে বেশি চাপের মধ্যে থাকে বলে জানা গেছে।
‎
‎অগ্রদূত ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। তারা জানান, নিয়ম বাস্তবায়নে স্টাফদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং সবার ক্ষেত্রে সমানভাবে তা কার্যকর করা হবে।
‎
‎তবে স্থানীয়ভাবে ভাটি অঞ্চলের কিছু চালকের ক্ষেত্রে জ্বালানি সংগ্রহে অতিরিক্ত সময় ও ভোগান্তি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কারণ ওইসব এলাকা থেকে জেলা সদরে আসতে সময় ও খরচ তুলনামূলক বেশি লাগে।
‎
‎এদিকে প্রশাসনের এ সিদ্ধান্তকে সড়ক নিরাপত্তা জোরদার এবং আইন মানার প্রবণতা বাড়ানোর একটি উদ্যোগ হিসেবে দেখছেন সচেতন মহল। তবে প্রথমদিকে কিছুটা ভোগান্তি তৈরি হতে পারে বলেও তারা মন্তব্য করেছেন।

তিন মাসে ১৫ নারীকে বিয়ে, টিকটকে প্রেমের ফাঁদ পেতে যা করতেন …
  • ২৭ নভেম্বর ২০২৬
‘আগে আমি ঘনঘন কথা বলতাম, এখন বলি না’
  • ২৭ নভেম্বর ২০২৬
কুবির প্রধান ফটকে সিসিটিভি অচল থাকায় ক্ষোভ, প্রশাসনের দায়িত…
  • ২৭ নভেম্বর ২০২৬
শনিবার রাজশাহীতে মাহফিল করবেন মিজানুর রহমান আজহারী, লাখো মা…
  • ২৭ নভেম্বর ২০২৬
শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার
  • ২৭ নভেম্বর ২০২৬
আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৭ নভেম্বর ২০২৬