খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা

১২ এপ্রিল ২০২৬, ১০:৫৩ AM , আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ১০:৫৪ AM
খালিশপুর থানার ছবি

খালিশপুর থানার ছবি © সংগৃহীত

খুলনায় সোনামিয়া (৩৮) নামের এক তাঁতি দল নেতাকে কুপিয়ে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে মহানগরীর খালিশপুর থানার নয়াবাটি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে

নিহত সোনামিয়া নয়াবাটি এলাকার জব্বার সরদারের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। খালিশপুর থানার ডিউটি অফিসার ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে সোনামিয়া তার নিজ দোকানে অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন জন দুর্বৃত্ত এসে সরাসরি দোকানের ভেতরে ঢুকে পড়ে। হামলাকারীদের মধ্যে দুই জন মাস্ক পরা এবং এক জন হেলমেট পরিহিত ছিলেন। তারা দোকানে ঢুকেই ধারালো অস্ত্র দিয়ে সোনিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করতে থাকে। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পাশের একটি বাসায় আশ্রয় নিলেওনিলেও,

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খালিশপুর ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তাদের তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬