ময়মনসিংহে চাল ব্যবসায়ীকে হত্যার রহস্য উদঘাটন, হত্যাকারী গ্রেপ্তার

২৯ মার্চ ২০২৬, ১২:১৭ PM
গ্রেপ্তার তাবারক হোসেন আকন্দ কামাল

গ্রেপ্তার তাবারক হোসেন আকন্দ কামাল © সংগৃহীত

দোকানে ঢুকে চাল ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর মরদেহ দোকানের ভেতর ফেলে রেখে শাটার বন্ধ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। লুটপাট করা হয় টাকা। পালানোর সময় ভুলক্রমে মরদেহের পাশে একটি মানিব্যাগ পড়ে যায়। সেই মানিব্যাগে থাকা জন্ম নিবন্ধন সনদের সূত্র ধরেই চক্রের একজনকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম তাবারক হোসেন আকন্দ কামাল (৫৭)। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাডি (সাইনবোর্ড) এলাকার মৃত আব্দুর রশিদ আকন্দের ছেলে।

নিহতের নাম শ্রী সুসেন চন্দ্র সরকার (৬২)। তিনি ত্রিশাল উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা। উপজেলার বগার বাজার চৌরাস্তায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামে তার একটি চালের আড়ত ছিল।

পুলিশ জানায়, গত বছরের ৯ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে দুর্বৃত্তরা দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সুসেন চন্দ্র সরকারকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে দোকানের ভেতর ফেলে রেখে শাটার বন্ধ করে পালিয়ে যায়। একপর্যায়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর দোকানের শাটার খুলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এমতাবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় মরদেহের পাশে একটি পড়ে থাকা একটি মানিব্যাগ উদ্ধার করা হয়। আর এই মানিব্যাগে থাকা জন্ম নিবন্ধন সনদের সূত্র ধরেই গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাবারক হোসেন আকন্দ কামালকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত তাবারক হোসেন আকন্দ কামাল এ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। ঘটনার সময় তিনি অন্য আসামিদের সঙ্গে পরিকল্পিতভাবে ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে সুসেন চন্দ্র সরকারকে হত্যা করে। হত্যায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীবন্দরে স…
  • ২২ জুলাই ২০২৬
জবিতে জিয়াউর রহমানকে নিয়ে আয়োজিত সেমিনারে গেলেই মিলবে ২ কোর…
  • ২২ জুলাই ২০২৬
শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, ৪ সেমিস্টারের জন্য বহিষ্কার…
  • ২২ জুলাই ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন—দাবি হাসনাত…
  • ২২ জুলাই ২০২৬
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদ…
  • ২২ জুলাই ২০২৬
তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয় ও নোবিপ্রবির মধ্যে একাডেম…
  • ২২ জুলাই ২০২৬