প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা

১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ AM
আরএমপি লোগো

আরএমপি লোগো © টিডিসি সম্পাদিত

রাজশাহী মেট্রোপলিটন এলাকার ১০টি পরীক্ষা কেন্দ্রে আগামী ১৫ এপ্রিল হতে ১৮ এপ্রিল পর্যন্ত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শনিবার (১১ এপ্রিল) আরএমপি’র পুলিশ কমিশনার ড. মো. জিল্‌লুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব জরুরি নিদের্শনা প্রদান করা হয়।

এতে বলা হয়েছে, পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে পরীক্ষাকেন্দ্র সমূহের আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে রাজশাহী মহানগরী আইন- ১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ১৫ এপ্রিল হতে ১৮ এপ্রিল পর্যন্ত পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব হতে অর্থাৎ সকাল ৯টা হতে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত  উল্লিখিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে দুইশত গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।

পরীক্ষা কেন্দ্রসমূহ হলো- মেডিক্যাল কলেজ ক্যাম্পাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজপাড়া; রাজশাহী উপশহর মডেল  সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালিয়া; রাজশাহী কলেজিয়েট স্কুল, বোয়ালিয়া; রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,  বোয়ালিয়া; রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,  কাশিয়াডাঙ্গাখড়খড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়,পবা; দারুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কর্ণহার; নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পবা; বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এয়ারপোর্ট ও বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটাখালী। 

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। 

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬