পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

১২ এপ্রিল ২০২৬, ১২:১৩ PM
ঘটনাস্থুলে পুলিশ ও স্থানীয় লোকজন

ঘটনাস্থুলে পুলিশ ও স্থানীয় লোকজন © টিডিসি

রাজবাড়ীর পদ্মা নদী থেকে লিটন খাঁ নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও নৌপুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টার সময় তার মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর থানা ও নৌপুলিশের সদস্যরা।

নিহত লিটন খাঁ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার আক্কাছ আলী খার ছেলে। 

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১০টার সময় রাতের খাবার খেয়ে একটি জ্যাকেট পরে রিকশা নিয়ে বের হয় লিটন খাঁ। এ সময় তিনি পরিবারকে বলে আসেন ভাড়া দুরে যাচ্ছে বাড়িতে আসতে দেরি হতে পারে। পরে ভোরে পদ্মায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে থানা ও নৌপুলিশের সদস্যরা মরদেহটি উদ্ধার করেছে। মরদেহের মাথায় আঘাতের চিন্থ রয়েছে। ধারণা করা হচ্ছে, রিকশাটি ছিনতাইয়ের জন্যই তাকে হত্যার পর পদ্মা নদীতে মরদেহটি ফেলে দেওয়া হয়েছে। 

এদিকে নৌ পুলিশ সদস্যরা জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভারতের সঙ্গে সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান, হারল বড় ব্যবধা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বহু নেতা-কর্মী সামনে ভালো কথা বলে, বাইরে এসে বলে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬