ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ

১২ এপ্রিল ২০২৬, ১২:১২ PM
ট্রান্সফরমারে ঝুলছিল মরদেহ

ট্রান্সফরমারে ঝুলছিল মরদেহ © টিডিসি ফটো

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমারে ফিউজ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেলাল উদ্দিন (৫২) নামের এক লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার লক্ষ্মীপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন ফুলবাড়ীয়া ইউনিয়নের চৌদার গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হেলাল উদ্দিন মূলত উপজেলার দেওখোলা ইউনিয়নের বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতেন। শনিবার দুপুরে তিনি ফুলবাড়ীয়া সদর অফিসে আসেন এবং তার মোটরসাইকেলে জ্বালানি না থাকায় কিছুটা অভিমান প্রকাশ করেন। পরবর্তীতে অফিস থেকে পেট্রোল সংগ্রহ করে তিনি দেওখোলার উদ্দেশ্যে রওনা হন। পথে লক্ষ্মীপুর বাজারের একটি ট্রান্সফরমারের ফিউজ কেটে যাওয়ায় তাকে সেটি ঠিক করে দেওয়ার অনুরোধ করা হয়।

অনুরোধ রক্ষায় হেলাল উদ্দিন সংশ্লিষ্ট বিদ্যুৎ লাইনটি বন্ধ করে ট্রান্সফরমারে উঠে কাজ শুরু করেন। এ সময় নিচে স্থানীয় কয়েকজন ওয়্যারিং মিস্ত্রি উপস্থিত ছিলেন। হঠাৎ তারা দেখতে পান হেলাল উদ্দিন ট্রান্সফরমারের ওপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে আছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় তাকে নিচে নামিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হেলাল উদ্দিনের আকস্মিক মৃত্যুতে তার স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা অভিযোগ তুলেছেন, লাইন বন্ধ করে কাজ করার সময় কাজ শেষ হওয়ার আগেই কেন সংযোগ দেওয়া হলো। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেছেন তারা।

উপজেলা পিডিবির আবাসিক প্রকৌশলী প্রশান্ত কুমার ধর জানান, হেলাল উদ্দিন মূলত বেসরকারি লাইনম্যান (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন। ফিউজ লাগানোর বিষয়টি তিনি আগে থেকে জানতেন না। তিনি বলেন, “কাজ করার সময় লাইন বন্ধ ছিল। তবে পাশ দিয়ে যাওয়া পল্লি বিদ্যুতের কোনো লাইনের সাথে শর্ট সার্কিট হয়ে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬