কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার

১১ এপ্রিল ২০২৬, ১১:৪৭ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ১১:৪৯ PM
 উদ্ধারকৃত মরদেহ

উদ্ধারকৃত মরদেহ © টিডিসি ফটো

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে মাথা ও হাতের কবজিবিহীন এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেল চারটার দিকে দক্ষিণ জানারঘোনা এলাকার একটি ভাড়াবাড়ির পাশের পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এলাকাবাসী পুকুরপাড়ে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে কক্সবাজার সদর মডেল থানা-কে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত না হলেও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নিহত নারীকে সাদিয়া আক্তার মুন্নি (২৮) হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি মহেশখালী উপজেলার জাগিরাঘোনা এলাকার বাসিন্দা আমানউল্লাহ ও হাসিনা বেগমের মেয়ে এবং তাঁর স্বামীর নাম সাইফুল রহমান।

স্থানীয়রা জানান, গত রমজানের মাঝামাঝি সময়ে মুন্নি ও তাঁর স্বামী দক্ষিণ জানারঘোনা এলাকার একটি ভাড়া বাসায় ওঠেন। তবে প্রায় ১৫ দিন ধরে তাঁদের কাউকে এলাকায় দেখা যাচ্ছিল না।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমিউদ্দিন বলেন, মরদেহটি কম্বলে মোড়ানো ছিল এবং এটি অর্ধগলিত। মাথা ও হাতের কবজি বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে, যা ঘটনাটিকে অত্যন্ত রহস্যজনক করে তুলেছে।

তিনি আরও জানান, এখনো নিহত নারীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা যায়নি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালির রাষ্ট্রদূতকে তলবে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘সরকারের দায়িত্বপ্রাপ্তরা কি জানে কালচারাল লীগ এবং মিডিয়া ল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বোরকা পরে নারীর ছদ্মবেশে জবি ক্যাম্পাসে আসা ব্যক্তি আটক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9