নিখোঁজ শিশুর মরদেহ মিলল ডোবায়

১১ এপ্রিল ২০২৬, ১২:২৪ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ১২:২৫ PM
জান্নাতুল ইসলাম রিমু

জান্নাতুল ইসলাম রিমু © সংগৃহীত

হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় নিখোঁজ হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর ডোবা থেকে ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে উদ্ধার করা ওই শিশুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জান্নাতুল ইসলাম রিমু অনন্তপুর এলাকার আসকির মিয়ার মেয়ে।

‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল চারটার দিকে বাড়ির পাশ থেকে রিমু নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। ‎পরে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় অনন্তপুর এলাকার একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎‎
‎এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাকর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর করেছে, পাহারা দ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় পুলিশের অবহেলা ছ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দাখিলের ট্রান্সক্রিপ্ট বিতরণের তারিখ ঘোষণা, কোন জেলায় কবে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের কাঠামো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ৩৮৭০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ৫ লা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬