নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১২ এপ্রিল ২০২৬, ১০:১৯ AM
গ্রেপ্তার হওয়া সাদ্দাম

গ্রেপ্তার হওয়া সাদ্দাম © টিডিসি ফটো

নেত্রকোনার মদনে ১০ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন (৩০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) রাতে উপজেলার মদন ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মদন থানার সেকেন্ড অফিসার এসআই ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শনিবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। রাত সাড়ে আটটার দিকে ইয়াবা বিক্রির সময় সাদ্দাম হোসেনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সাদ্দাম মদন দক্ষিণপাড়া গ্রামের নূর মিয়ার ছেলে।

অভিযান সফল করতে এসআই ফয়সালের সঙ্গে এএসআই কামাল, এএসআই সাকিব, এএসআই আমিরুলসহ পুলিশের একটি বিশেষ টিম সার্বিকভাবে দায়িত্ব পালন করেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাদ্দাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। জননিরাপত্তা রক্ষায় এবং মাদক নির্মূলে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬