তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু

১২ এপ্রিল ২০২৬, ০৯:১৩ AM , আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৯:১৪ AM
মেহেদী হাসান ফাইল ছবি

মেহেদী হাসান ফাইল ছবি © সংগৃহীত

রংপুরে মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনের লাইনেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মেহেদী হাসান (৩২) নামের এক প্রাথমিক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর টার্মিনাল এলাকার সুরমা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান রংপুর নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার বাসিন্দা মতিউর রহমানের ছেলে। তিনি লাহিড়ীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ষষ্ঠ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে নিজের মোটরসাইকেলের জন্য তেল নিতে সুরমা ফিলিং স্টেশনে যান মেহেদী হাসান। সেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ তিনি তীব্র হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, ফিলিং স্টেশনে তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। একজন তরুণ শিক্ষকের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬