যশোরে শিশু শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, যুবক আটক

২০ নভেম্বর ২০২১, ১০:০৮ PM
শিশু ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত নাজমুল হক

শিশু ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত নাজমুল হক © সংগৃহীত

যশোরের বাঘারপাড়ায় শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় নাজমুল হক (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার ঠাকুরকাঠি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ধর্ষণ ও হত্যার শিকার ছয় বছরের শিশুটি ইসলামিক ফাউন্ডেশনের স্থানীয় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার শিশু শ্রেণীর ছাত্রী ছিলো। অভিযুক্ত যুবক উপজেলার দোহাকুলা ইউনিয়নের ঠাকুরকাঠি গ্রামের বাসিন্দা।

স্থানিয় সূত্রে জানা গেছে, শনিবার (২০ নভেম্বর) সকাল থেকেই শিশুটির মা-বাবা তাকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুরে সন্দেহজনক প্রতিবেশী নাজমুল হকের বাড়িতে যান। এ সময় তিনি নিজ বসতঘরের পাশে একটি গর্ত খুঁড়ছিলেন। কারণ জানতে চাইলে সাথে সাথে দৌড়ে পালানোর চেষ্টা করলে নাজমুল হককে ধরে ফেলেন গ্রামবাসী। এরপর তার স্বীকারোক্তিতে নিজ বসতঘরের খাটের নিচে বস্তার মধ্যে থেকে শিশুটির মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার ও নাজমুল হককে গ্রেফতার করেন।

গ্রামবাসীর ধারণা, সকালে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ উদ্দীন জানান, অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ফাইনালে বাংলাদেশের সামনে ভারত, মোবাইলে যেভাবে দেখবেন
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায় খামেনি-রাহুল-তারেক-…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬