সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যার আরেক আসামি বন্দুকযুদ্ধে নিহত

২৩ মে ২০২১, ০৯:৪৬ AM
সন্তানের সামনে বাবাকে হত্যার আরেক আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছে

সন্তানের সামনে বাবাকে হত্যার আরেক আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছে © প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যা মামলার আরেক আসামি মো. মনির ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। আজ রবিবার (২৩ মে) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুল ইসলাম ।

পল্লবী থানার ডিউটি অফিসার এসআই বুলবুল জানান, ডিবির একটি টিমের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ গুরুতর আহত হন মনির। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক রোজিনার জামিনের বিষয়ে আদেশ আজ

এর আগে গত শুক্রবার র‍্যাব জানায়, পল্লবীর ইস্টার্ণ হাউজিং এলাকায় বাবাকে কুপিয়ে হত্যার আসামি মানিক ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত রোববার পল্লবীর ডি-ব্লকে একটি বাড়ির সামনে সাহিনুদ্দিন (৩৩) নামের ওই ব্যক্তিকে সন্তানের সামনে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

আমি নাকি ছোটবেলায় রুকাইয়া জাহান না লিখে ‘রুকাইয়া রহমান’ লিখ…
  • ১৯ এপ্রিল ২০২৬
মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথি বিদ্রোহীদের
  • ১৯ এপ্রিল ২০২৬
যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে: গালিবাফ
  • ১৯ এপ্রিল ২০২৬
নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার
  • ১৯ এপ্রিল ২০২৬
নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬