নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার

১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৪ AM
ট্রাম্প ও কমলা

ট্রাম্প ও কমলা © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অভিযোগ করেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে জড়িয়ে পড়েছেন। শনিবার (স্থানীয় সময়) ডেট্রয়েটে ডেমোক্র্যাটিক পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হ্যারিস এসব কথা বলেন। রবিবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে জানায় সংবাদমাধ্যম আলজাজিরা।

কমলা হ্যারিস বলেন, নেতানিয়াহুর প্ররোচনায় ট্রাম্প যুদ্ধ জড়িয়েছেন। এ যুদ্ধ ‘আমেরিকার জনগণ চায় না’ এবং ট্রাম্প ইসরায়েলি এই নেতার প্ররোচনায় মার্কিন সেনাদের বিপদের মুখে ঠেলে দিয়েছেন।

এ সময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনকে দেশের ইতিহাসে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, নির্মম ও অদক্ষ’ বলে আখ্যা দেন। কমলা বলেন, ‘ট্রাম্প এমনভাবে নিজেকে শক্তিশালী হিসেবে উপস্থাপন করতে চান, যেন তিনি ইচ্ছামতো যে কারও বিরুদ্ধে আমেরিকার সামরিক শক্তি ব্যবহার করতে পারেন।’

গত মাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন: ‘কেউ কি সত্যিই মনে করে যে প্রেসিডেন্ট ট্রাম্পকে কী করতে হবে তা কেউ বলে দিতে পারে?’

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬