সাংবাদিক রোজিনার জামিনের বিষয়ে আদেশ আজ

২৩ মে ২০২১, ০৯:২৭ AM
সাংবাদিক রোজিনার জামিন আবেদনের বিষয়ে আজ আদেশ দেবেন আদালত

সাংবাদিক রোজিনার জামিন আবেদনের বিষয়ে আজ আদেশ দেবেন আদালত © ফাইল ফটো

গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদন বিষয়ে আজ রোববার (২৩ মে) আদেশের জন্য দিন ধার্য রয়েছে।ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেবেন। এর আগে গত বৃহস্পতিবার রোজিনা ইসলামের জামিন আবেদনের শুনানি শেষ হয়।

আবেদনের শুনানি গ্রহণ করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ। শুনানিতে দুই পক্ষের আইনজীবীরা ভার্চ্যুয়ালি অংশ নেন। তবে আদালত তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দেননি। আজ রোববার আদেশের জন্য দিন ধার্য করেন আদালত।

রোজিনা ইসলামকে গত ১৭ মে পেশাগত দায়িত্ব পালনের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রাখার পাশাপাশি হেনস্তা ও নির্যাতন করা হয়। পরে রাত সাড়ে আটটার দিকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাতেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

শাহবাগ থানার মামলায় গত ১৮ মে রোজিনা ইসলামকে আদালতে হাজির করা হয়। এদিন পুলিশ পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে রিমান্ডের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন রাখেন। গ্রেপ্তারের পর থেকে রোজিনা ইসলাম কাশিমপুর মহিলা কারাগারে রয়েছেন।

লকডাউন শেষ হচ্ছে আজ, আর কি বাড়বে?

রোজিনা ইসলামের আইনজীবী এহসানুল হক সমাজী শুনানিতে বলেছিলেন, এজাহারে চুরির কথা বলা হলে অবশ্যই এর বর্ণনা থাকতে হবে। কিন্তু এজাহারের সেই বর্ণনা নেই। জব্দ তালিকায় দেখা যায়, কথিতমতে ডকুমেন্টস বা মোবাইল ফোন যাই থাকুক না কেন, রোজিনা ইসলামের কাছ থেকে উদ্ধার হয়নি। ৪৯৭ ধারা অনুযায়ী তিনি জামিন পাওয়ার অধিকারী।

তবে জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান বলেছেন, রোজিনা ইসলাম বিদেশ থেকে টিকা আনার জন্য মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের অনুলিপি ও গোপনীয় নথি লুকিয়ে রাখেন। এ মামলার সব ধারা জামিন অযোগ্য বলে দাবি করেন তিনি।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close