স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আটক

০৭ এপ্রিল ২০২৬, ১০:২৮ PM
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আটক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আটক © সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে কক্সবাজারের চকরিয়া উপজেলার মো. আবু তৈয়ব (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় অভিযান চালিয়ে ‘জে আর এন্ড ব্রাদার্স’ নামের একটি সিল তৈরির দোকান থেকে তাকে আটক করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের জাল সিল তৈরির প্রমাণ পাওয়া গেছে। আটককৃত আবু তৈয়বকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতেও বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে।

পুলিশ আরও জানায়, আবু তৈয়বের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি বিভিন্ন সময় স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এদিকে স্থানীয় সূত্রে তার বিরুদ্ধে বাল্যবিবাহসহ বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি দপ্তরের জাল সিল তৈরি জাতীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থার জন্য গুরুতর হুমকি। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি-না তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম চলছে।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬