উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ

০৮ এপ্রিল ২০২৬, ০১:০৫ AM
জাতিসংঘ

জাতিসংঘ © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও চরম উত্তেজনা নিরসনে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে নিজেদের বিশেষ দূত পাঠানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘ। বুধবারর (৮ এপ্রিল) সংস্থাটি জানিয়েছে, মহাসচিবের ব্যক্তিগত দূত হিসেবে জ্যঁ আরনল্টকে এই অঞ্চলে পাঠানো হচ্ছে।  খবর আল জাজিরার

ফরাসি এই অভিজ্ঞ কূটনীতিকের দীর্ঘ চার দশকের বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে এবং তিনি বর্তমানে চলমান যুদ্ধ ও এর পরবর্তী প্রভাব মোকাবিলায় জাতিসংঘের প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিবাদমান পক্ষগুলোকে দ্রুত সংলাপের পথে ফিরে আসার জন্য জোরালো আহ্বান জানিয়েছে বিশ্ব সংস্থাটি।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, ‘রাজনৈতিক বা সামরিক সিদ্ধান্তের দায়ভার সাধারণ জনগণ বা কোনো আস্ত সভ্যতার ওপর চাপিয়ে দেওয়ার মতো বক্তব্যে গুতেরেস অত্যন্ত বিচলিত।’

এদিকে জাতিসংঘ মহাসচিব স্পষ্টভাবে জানিয়েছেন, ‘কোনো সামরিক উদ্দেশ্যই সাধারণ মানুষের ওপর উদ্দেশ্যপ্রণোদিত কষ্ট চাপিয়ে দেওয়া কিংবা কোনো দেশের অবকাঠামো ধ্বংস করার বিষয়টিকে বৈধতা দিতে পারে না।’

মানবিক বিপর্যয় এড়াতে এবং শান্তি বজায় রাখতে অবিলম্বে সব পক্ষকে সংযত হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। 

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬