হরমুজ প্রণালি বন্ধ রাখলে ইরানকে ‘নরকে’ পরিণত করার হুমকি ট্রাম্পের

০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ PM
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি উন্মুক্ত না করলে ইরানকে 'নরকে' পরিণত করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক অত্যন্ত আক্রমণাত্মক বার্তায় ট্রাম্প বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এই প্রণালি খুলে দেওয়া না হলে ইরান চরম বিপর্যয়ের মুখে পড়বে।

মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে সরাসরি হুমকি দিয়ে লিখেছেন, ‘আগামী মঙ্গলবার দিনটি হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু ধ্বংস করার দিন। দুটি একসাথেই ঘটতে যাচ্ছে এবং এর আগে এমন বিধ্বংসী রূপ কেউ দেখেনি।’

তিনি অত্যন্ত কড়া ও হুমকিমূলক ভাষায় ইরানি কর্তৃপক্ষকে অবিলম্বে এই প্রণালি সচল করার নির্দেশ দেন। ট্রাম্প স্পষ্ট করে বলেন, ‘এই নির্দেশ অমান্য করলে ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।’

এর আগে গত শনিবার ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য বা শান্তি চুক্তিতে আসার জন্য ৪৮ ঘণ্টার এক চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। ওই সময় পার হওয়ার আগেই তিনি এই নতুন হামলার হুঁশিয়ারি দিলেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস এই রুট দিয়ে পরিবাহিত হওয়ায় এই অচলাবস্থা বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক তেলের বাজারে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করেছে।

২০ কৃষক পরিবারের দুই-পাঁচ-দশ টাকার সঞ্চয়ে গড়ে উঠছে আলোর পাঠ…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি নিয়ে যা জা…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ২৭ নভেম্বর
  • ৩১ অক্টোবর ২০২৬
পা দিয়ে লিখে এসএসসির পর এবার এইচএসসিতেও জিপিএ-৫ পেলেন রাব্ব…
  • ৩১ অক্টোবর ২০২৬
এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্…
  • ৩১ অক্টোবর ২০২৬
পাবনা ইসলামিয়া মাদ্রাসায় ১০৭ জনে উত্তীর্ণ ১০৫, জিপিএ-৫ পেল…
  • ৩১ অক্টোবর ২০২৬