যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার দুই নারীর সঙ্গে ‘পারিবারিক সম্পর্ক’ নিয়ে যা বললেন কাসেম সোলাইমানির মেয়েরা

০৫ এপ্রিল ২০২৬, ১০:০৭ AM , আপডেট: ০৫ এপ্রিল ২০২৬, ১০:০৯ AM
কাসেম সোলাইমানি

কাসেম সোলাইমানি © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া দুই ইরানি নারীর সঙ্গে তাদের কোনো পারিবারিক সম্পর্ক নেই বরে জানিয়েছেন ইরানের প্রয়াত শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির দুই কন্যা। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ওই দুই নারীকে সোলাইমানির ভাতিজি ও নাতনি বলে জানিয়েছিল। খবর আল-জাজিরার

ইরানের সংবাদ সংস্থা ফারসে প্রকাশিত এক বার্তায় সোলাইমানির কন্যা এসব কথা বলেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এই দাবি মিথ্যা। যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সঙ্গে আমাদের পরিবারের কোনো সম্পর্ক নেই।’

সোলাইমানির আরেক কন্যা নারজেসের বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘আজ পর্যন্ত শহীদ সোলাইমানির পরিবারের কোনো সদস্য বা কোনো আত্মীয় যুক্তরাষ্ট্রে বসবাস করেননি।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, হামিদেহ সোলাইমানি আফশার নামের এক নারী এবং তার কন্যাকে গ্রিন কার্ড বাতিলের পর হেফাজতে নেওয়া হয়েছে। আফশার কাসেম সোলাইমানির ভাতিজি। ওই নারী ইরান সরকারের কট্টর সমর্থক এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও সামরিক স্থাপনায় হামলার ঘটনায় উল্লাস প্রকাশ করেছিলেন।

প্রসঙ্গত, ইরানের তৎকালীন শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন।

স্বপ্নের মতো সেশন কাটাল বাংলাদেশ, অলআউট আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
  • ১১ অক্টোবর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার …
  • ১১ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিকের পর হাসানের ফাইফার, মাঠেই দিলেন সিজদা
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬