নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩২ AM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ AM
 এআই দিয়ে তৈরি ছবি

এআই দিয়ে তৈরি ছবি © সংগৃহীত

ইরান যুদ্ধকে কেন্দ্রে করে মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিরতায় বৈশ্বিক জ্বালানি বাজারে যে প্রভাব পড়েছে, তা মোকাবিলায় এবার নতুন জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভিতে প্রচারিত এক বক্তব্যে তিনি এই পরিকল্পনার কথা জানান।

প্রেসিডেন্ট শি জিনপিং তার বক্তব্যে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে দ্রুতগতিতে নতুন জ্বালানি ব্যবস্থার পরিকল্পনা ও নির্মাণকাজ এগিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি দেশের জ্বালানি সক্ষমতা বাড়াতে জলবিদ্যুৎ খাতের উন্নয়ন এবং পারমাণবিক শক্তির ‘নিরাপদ ও সুশৃঙ্খল সম্প্রসারণ’-এর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে চীন যে দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছে, তার এই বার্তায় সেটি স্পষ্ট হয়ে উঠেছে।

চীনের এই নতুন কৌশলের প্রেক্ষাপট ব্যাখ্যা করে শি জিনপিং বলেন, ‘দলীয় কেন্দ্রীয় কমিটি বৈশ্বিক জ্বালানি উন্নয়নের প্রবণতা গভীরভাবে অনুধাবন করেছে এবং নতুন জ্বালানি নিরাপত্তা কৌশল এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।’ 

যদিও তিনি তার বক্তব্যে চলমান কোনো সামরিক সংঘাতের বিষয় সরাসরি উল্লেখ করেননি, তবে বর্তমান বিশ্ব পরিস্থিতির নাজুক অবস্থার দিকেই তার ইঙ্গিত ছিল বলে মনে করা হচ্ছে।
সূত্রঃ আল জাজিরা 

২০ কৃষক পরিবারের দুই-পাঁচ-দশ টাকার সঞ্চয়ে গড়ে উঠছে আলোর পাঠ…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি নিয়ে যা জা…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ২৭ নভেম্বর
  • ৩১ অক্টোবর ২০২৬
পা দিয়ে লিখে এসএসসির পর এবার এইচএসসিতেও জিপিএ-৫ পেলেন রাব্ব…
  • ৩১ অক্টোবর ২০২৬
এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্…
  • ৩১ অক্টোবর ২০২৬
পাবনা ইসলামিয়া মাদ্রাসায় ১০৭ জনে উত্তীর্ণ ১০৫, জিপিএ-৫ পেল…
  • ৩১ অক্টোবর ২০২৬