ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল

০৭ এপ্রিল ২০২৬, ১১:২৯ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩০ PM
মিছিলে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীদের একাংশ

মিছিলে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীদের একাংশ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ছাত্রদল নেতা তানভীর বারী হামিমের নেতৃত্বে মিছিলটি ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয়ে কলাভবন, শ্যাডো, মধুর ক্যান্টিন হয়ে ডাকসু ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতাকর্মীদের উৎপাদনমুখী শিক্ষা, ছাত্রদলের অঙ্গীকার; নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার; এসো নবীন দলে দলে, ছাত্রদলের পতাকাতলে ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে ডাকসু ভবনের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ডাকসু ২০২৫ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম।

হামীম বলেন, আজ ক্যাম্পাসে যারা ভর্তি হতে এসেছে, নবাগত শিক্ষার্থী ও অভিভাবকদের চোখেমুখে স্বস্তি ও আনন্দ দেখা যাচ্ছে। কিন্তু আমরা যখন ভর্তি হতে এসেছিলাম, তখন আমাদের এবং আমাদের বাবা-মায়ের চোখেমুখে ছিল ভীতি ও শঙ্কা। কারণ তখন ক্যাম্পাসে ছাত্রলীগের গণরুম-গেস্টরুমের নামে নির্যাতন-নিপীড়ন অব্যাহত ছিল। সে সময় ছাত্রলীগ নেতা হিসেবে যারা শিক্ষার্থীদের উপর অত্যাচার চালিয়েছিল, তাদের অনেকেই এখন শিবির পরিচয়ে আত্মপ্রকাশ করেছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বর্তমান ভিপি সাদিক কায়েমকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আজ সাদিক কায়েমের কাছে প্রশ্ন রাখতে চাই— ফ্যাসিবাদের পতন না হলে তিনি আজ হলগুলোতে ছাত্রলীগের হয়ে ত্রাসের রাজত্ব কায়েম করতেন কিনা।..... ছাত্রদল ক্যাম্পাসে সহনশীলতার রাজনীতি, প্রগতির রাজনীতি এবং শিক্ষার্থীবান্ধব নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের রাজনীতি অব্যাহত রেখেছে।’

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মৌসুমী শেখ, ক্রীড়া সম্পাদক মোঃ সাইফ উল্লাহ, সূর্যসেন হল ছাত্রদল আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, কবি সুফিয়া কামাল হল আহ্বায়ক তওহিদা সুলতানা, ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রদল আহ্বায়ক মালিহা বিনতে অবন্তী, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদল আহ্বায়ক হাসিবুর রহমান আসিফ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদল আহ্বায়ক গাজী জাহিদুল ইসলাম, শহিদুল্লাহ হল ছাত্রদল সদস্য সচিব জুনায়ের আবরারসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমপির সুপারিশ, আরও এক ডিগ্রি কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে, অংশ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি উপাচার্যের সঙ্গে বিএনসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের পরে থমথমে ইবি, অতিরিক্ত পুলিশ মোতায়েন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান দ্বৈরথ ফেরাতে নতুন উদ্যোগ আইসিসির
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিস্তল নিয়ে দু্লাভাইকে হুমকি, শ্যালক আটক
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9