গাজীপুরে রিসোর্টে অভিযান: দেশি-বিদেশি মদ-মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৮ PM
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের যৌথ অভিযান

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের যৌথ অভিযান © সংগৃহীত

গাজীপুরে একটি রিসোর্টে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অবৈধ মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহিদুল ইসলাম (৩৪), ফয়জুল ইসলাম খান (৩৫), ইফতিয়ার কাসেম চার্লী (৩০), জিহাদ আহম্মেদ (১৯), রেদোয়ান হাসান চৌধুরী (৩৩) ও আবির হোসেন (২৩)।

জানা যায়, গাজীপুর সদর উপজেলার নলজানি এলাকায় অবস্থিত ভাওয়াল রিসোর্টে শুক্রবার রাতে জেলা প্রশাসনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। ওই সময় রিসোর্টটিতে একটি ডিজে পার্টি চলছিল।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, রাতভর অভিযানে রিসোর্ট থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ ও মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে ৯টি এক্সটেসি ট্যাবলেট, ৫ গ্রাম কুশ, ১৬৫ গ্রাম ক্যানাবিস চকলেট, ১০১ ক্যান বিয়ার এবং ৩ বোতল ভোদকা।
গাজীপুরের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল ইসলাম জানান, রিসোর্টটিতে আয়োজিত ডিজে পার্টিতে অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের মধ্যে বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করা হচ্ছিল। এ পার্টির জন্য রিসোর্টটি ভাড়া নেন জাহিদুল আলম।

অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সালসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

তাপদাহ নিয়ে রাবি শিক্ষার্থীদের সংগঠন ‘ইউরিচের’ ব্যতিক্রমধর্…
  • ২৮ আগস্ট ২০২৬
নদীতে একে অপরকে বাঁচাতে গিয়ে চাচাতো-মামাতো-ফুফাতো ৫ বোনের ম…
  • ২৮ আগস্ট ২০২৬
হাম নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন সময়মতো সঠিক চিকিৎসা
  • ২৮ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা অধিদপ্তরের
  • ২৮ আগস্ট ২০২৬
মোমবাতি প্রজ্বলনে বন্যায় নিহতদের স্মরণ নেপালি শিক্ষার্থীদের
  • ২৮ আগস্ট ২০২৬
মৃত্যুর আগেই চল্লিশা, ৫ হাজার গ্রামবাসীকে খাওয়ালেন
  • ২৮ আগস্ট ২০২৬