নার্সের সঙ্গে প্রেমের সম্পর্ক, বিয়ের দাবিতে অনশনের পর উধাও ক্লিনিক মালিকের পরিবার

১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫০ PM , আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৩ PM
সজল বালা ও  তরুণী

সজল বালা ও তরুণী © টিডিসি ফটো

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। শনিবার সকালে উপজেলার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের ডহরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত সজল বালার বাড়িতে তরুণী অবস্থান নেওয়ার পর থেকেই তিনি ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোটালীপাড়ায় সজল বালাদের মালিকানাধীন একটি ক্লিনিকে প্রায় সাত মাস আগে ওই তরুণী নার্স হিসেবে চাকরিতে যোগ দেন। সেখানে কাজ করার সুবাদেই সজলের সঙ্গে তার পরিচয় হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তরুণীর দাবি, সম্পর্কের চলাকালীন তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। পরবর্তীতে তিনি বিয়ের জন্য চাপ দিলে, সজল তা অস্বীকার করেন এবং গত দেড় মাস ধরে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

অনশনরত ওই তরুণী বলেন, ‘তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে আমি তার বাড়িতে এসেছি। সে আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব।’

এদিকে সজল বালা ও তার পরিবারের লোকজন পলাতক থাকায় এই বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬